ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজস্ব কমলেও প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফায় চমক
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন লিমিটেড চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফায় ৪.৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জের মুখে কোম্পানিটির রাজস্ব বা আয় কিছুটা কমলেও ব্যয় সংকোচন ও ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে মুনাফার এই ইতিবাচক ধারা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত গ্রামীণফোনের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৬২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬৩৪ কোটি টাকা। মুনাফা বাড়ার ফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৬৯ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৯০ প্যসায় উন্নীত হয়েছে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির মোট রাজস্ব ২ শতাংশ কমে ৩,৭৫৮ কোটি টাকায় নেমে এসেছে, যা গত বছর ছিল ৩,৮৩৫ কোটি টাকা। রাজস্ব কমলেও ডেটা বা ইন্টারনেট সেবা থেকে আসা আয় এই ক্ষতি কিছুটা পুষিয়ে দিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, অবচয় ও অ্যামোর্টাইজেশন খরচ কমে আসা এবং আর্থিক ব্যয় হ্রাসের ফলে মুনাফা বৃদ্ধি পেয়েছে। এছাড়া গ্রামীণফোন তাদের পরিচালন ব্যয় ২ শতাংশ এবং পণ্য বিক্রয় খরচ ৭.৩ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। বর্তমানে গ্রামীণফোনের ৫টিবিডিএ মার্জিন প্রায় ৫৮ শতাংশে স্থিতিশীল রয়েছে।
মার্চ শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮.৪২ কোটি। এর মধ্যে ৪.৯২ কোটি গ্রাহক (৫৮.৪ শতাংশ) ইন্টারনেট সেবা ব্যবহার করছেন। সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১.৭ শতাংশ বেড়েছে এবং গ্রাহক প্রতি গড় ডেটা ব্যবহারের পরিমাণ ৫.৪ শতাংশ বেড়ে ৭.৭ জিবি-তে পৌঁছেছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রামীণফোন নেটওয়ার্ক সম্প্রসারণ ও এআই-ভিত্তিক রূপান্তরে বিনিয়োগ অব্যাহত রেখেছে। সম্প্রতি অর্জিত ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম গ্রামীণ এলাকায় কভারেজ বাড়াতে এবং ইনডোর কানেক্টিভিটি শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।”
কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা অটো রিসবাক জানান, অর্থনৈতিক চাপের কারণে রাজস্ব প্রভাবিত হলেও সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার কারণে মুনাফা ধরে রাখা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের পুরো বছরের হিসেবে গ্রামীণফোনের নিট মুনাফা আগের বছরের তুলনায় ১৮.৫৩ শতাংশ কমে ২,৯৫৮ কোটি টাকা হয়েছে। তবে শক্তিশালী নগদ প্রবাহের কারণে কোম্পানিটি ২০২৫ সালের জন্য মোট ২১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ