ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুদ্ধ পরিস্থিতি উপেক্ষা করেই বাড়ছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতন কাটিয়ে গতকাল (২১ এপ্রিল) থেকেই উত্থানে ফিরেছে শেয়ারবাজার। সেই ধারাবাহিকতায় আজও (২২ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। ধারাবাহিক উত্থানে গত দুই মাসের মধ্যে টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, তিন দেশের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না হলে বাজার আরও বেশি উচ্চতায় অবস্থান করতো। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি যত খারাপ হোক না কেন, শেয়ারবাজারে লেনদেন নিয়ে আতঙ্কের কিছু নেই। বরং সতর্কতার সঙ্গে লেনদেন করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯৮.৫৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.৮৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪.৫০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৩টির দর বেড়েছে, ১২১টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১ হাজার ২২২ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯২৯ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১২৭ কোটি ৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৩ কোটি ২৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১১টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩০.৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৭.৭৬ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?