ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ঈদের আগেই নির্ধারণ হবে এসি বাস ভাড়া: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এসি বাস ভাড়ার কাঠামো চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ঈদের আগেই এ ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এসি বাসের ভাড়া নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাস মালিকদের মধ্যে আলোচনা চলছে। প্রয়োজনে ভাড়া দুই বা তিনটি স্তরে ভাগ করে নির্ধারণ করা হতে পারে, যাতে জটিলতা এড়ানো যায়।
তিনি আরও জানান, রাজধানীর বাস টার্মিনালগুলোর পরিবেশ উন্নয়নে, বিশেষ করে টয়লেট ব্যবস্থার মান বাড়াতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ শুরু হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল গাজীপুরে মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। একই সঙ্গে আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত প্রায় দেড় কোটি বাংলাদেশির জন্য প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সরকারি দপ্তরগুলোতে জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে এবং আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে