ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আর্থিক সংকটে তিতাস গ্যাস: ২৮২ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ২৮২ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৫ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা এই অনুমোদন প্রদান করে। মূলত অর্থ মন্ত্রণালয়ের অনুকূলে অভিহিত মূল্যে এই শেয়ার ইস্যু করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির শেয়ারহোল্ডাররা এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছিলেন। অনুমোদিত এই প্রেফারেন্স শেয়ারগুলো হবে ‘ইরিডিমেবল’ ও ‘নন-কিউমুলেটিভ’ বৈশিষ্ট্যের।
২০০৮ সালে দেশের শেয়ারবাজারে নাম লেখানো তিতাস গ্যাস দীর্ঘ সময় বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিলেও ২০২২–২৩ অর্থবছর থেকে কোম্পানিটি বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়ে। ওই বছর থেকেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসান গুনে আসছে। অব্যবস্থাপনা ও নানা অনিয়মের প্রভাবে বিনিয়োগকারীদের আস্থা কমায় বর্তমানে এর শেয়ার দর নেমে এসেছে মাত্র ১৭ টাকায়।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি প্রথমবারের মতো ১৬৫ কোটি ১৪ লাখ টাকা লোকসান দেয়। এর পরের অর্থবছরগুলোতে এই পতনের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করে। ২০২৩-২৪ অর্থবছরে ৭৪৪ কোটি ৮ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ কোটি ৪ লাখ টাকা লোকসান হয়। লোকসানের এই ধারা চলতি ২০২৫-২৬ অর্থবছরেও অব্যাহত আছে; প্রথম ৬ মাসেই (জুলাই-ডিসেম্বর) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯০ কোটি ৭৪ লাখ টাকা।
সব মিলিয়ে গত সাড়ে তিন বছরে তিতাস গ্যাসের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭২ কোটি টাকা। ৯৮৯ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিতে সরকারের মালিকানা ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ ও অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীদের হাতে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)