ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্বল্প সময়ে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলায় খাল খনন কর্মসূচি জোরদারে মাঠে নামছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে তিনি আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং এর বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী জানান, বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন বর্ষা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে নদীভাঙনপ্রবণ এলাকায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ থাকলেও স্বল্প সময়ে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবে এ বিষয়ে সরকারের আন্তরিকতা ও প্রস্তুতি অব্যাহত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)