ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
‘কৃষি উৎপাদনে ব্যয় কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার’
নিজস্ব প্রতিবেদক: কৃষি উৎপাদনে ব্যয় কমাতে ডিপটিউবওয়েল ও শ্যালো মেশিনে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। এ লক্ষ্যে কৃষকদের জন্য ভর্তুকির ব্যবস্থা রাখা হবে, যার ফলে তারা অর্ধেক খরচে সোলার সুবিধা গ্রহণ করতে পারবেন। শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজারে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সেচ ব্যয় কমাতে ধাপে ধাপে প্রচলিত ব্যবস্থাকে সৌরচালিত সিস্টেমে রূপান্তর করা হবে। এর মাধ্যমে জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হয়ে উঠবে।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড চালু করা। শুরুতে এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মোট ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়।
এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)