ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনির সাথে বিএসইসি’র বৈঠক
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের উন্নয়ন, সংস্কার এবং টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সাথে বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি (প্রতিমন্ত্রী পদমর্যাদা)।
মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪) বেলা ১১:০০ ঘটিকায় রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ড. মো: মহসিন চৌধুরী, মো: আলী আকবর, ফারজানা লalarুখ, মো: সাইফউদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসইসি সূত্রে জানা গেছে, সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি’র ভূমিকা, সামগ্রিক কার্যাবলী, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিএসইসি’র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
বৈঠকে পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে বিএসইসি কর্তৃক গৃহীত সাম্প্রতিক পদক্ষেপসমূহ সম্পর্কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে অবহিত করা হয়। এসময় তানভীর গনি পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই সফর পুঁজিবাজারের আগামীর পথচলাকে আরও বেগবান করবে।
ইএইচপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি