ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
সূচকের মিশ্র আচরণে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: আজ (১২ এপ্রিল) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক বেড়েছে, তবে অপর একটি সূচক সামান্য কমেছে। দিনশেষে টাকার অংকে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা ইতিবাচক সংকেত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, তিন দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার কারণে বিশ্বব্যাপী এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। গত বুধবার যুদ্ধবিরতির খবরে সূচক ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছিল। কিন্তু পরদিনই যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও লেবাননে হামলার ঘটনায় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। যদিও যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠতে এখনও আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী ইতিবাচক সিদ্ধান্ত হয়নি। এমন অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, যার প্রভাব সূচক ও লেনদেনে স্পষ্ট। এর মধ্যেই সূচকের সঙ্গে সঙ্গতি রেখে লেনদেন বেড়ে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭১.৪০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১.০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২.৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৪৫টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৬০ কোটি ২৪ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১০ কোটি ৫৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৪.৬১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৩.৪৫ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন