ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শপথ নিচ্ছেন নতুন দুই এমপি, সংসদে যোগ দিচ্ছেন আজই
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচিত দুই নতুন সংসদ সদস্য আজ শপথ নিতে যাচ্ছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নবনির্বাচিত দুই সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ শেষে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সচিব স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। পরদিন শনিবার (১১ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
গেজেটে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুযায়ী ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম, পরিচয় ও ঠিকানা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
এতে শেরপুর-৩ আসনে স্থগিতকৃত নির্বাচনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। অন্যদিকে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন মো. রেজাউল করিম বাদশা, যা আগে শূন্য ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হলেও পরবর্তীতে আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে পূর্বনির্ধারিত ভোট স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী একই দিনে সেখানে নির্বাচন সম্পন্ন হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)