ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা
নিজস্ব প্রতিবেদক: লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের হামলা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়।
একই সঙ্গে বৈরুতে হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিক দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুর নিন্দা জানানো হয়েছে। বাংলাদেশ সরকার তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দিপালী বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা