ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সিএসই-৫০ সূচকে বড় রদবদল: বাদ পড়ল ৩ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের প্রধান সূচক সিএসই-৫০ পুনর্গঠন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সমন্বয়ের ফলে সূচকটি থেকে সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।
সূচক থেকে বাদ পড়া অন্য দুটি কোম্পানি হলো এবি ব্যাংক এবং পাওয়ার গ্রিড। অন্যদিকে, এই তিন প্রতিষ্ঠানের পরিবর্তে সিএসই-৫০ সূচকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), যমুনা অয়েল কোম্পানি এবং সাউথইস্ট ব্যাংককে। নিয়মিত পর্যালোচনার ভিত্তিতেই বাজারের অন্যতম প্রভাবশালী এই সূচকটিতে এমন রদবদল আনা হয়েছে।
সমন্বয় পরবর্তী তালিকা অনুযায়ী সিএসই-৫০ সূচকে অবস্থানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে এসিআই, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিএসআরএম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ব্যাংক এশিয়া, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ।
তালিকায় আরও রয়েছে যমুনা ব্যাংক, যমুনা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, লাফার্জহোলসিম বাংলাদেশ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, পদ্মা ওয়েল, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রবি আজিয়াটা, শাহজালাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। এছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, উত্তরা ব্যাংক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এই সূচকের অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য যে, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত এই কোম্পানিগুলোর মোট বাজার মূলধন দেশের পুরো শেয়ারবাজারের প্রায় ৭৪.৬৮ শতাংশ। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বাজারের মোট লেনদেনে এই কোম্পানিগুলোর অবদান ছিল ৩৪.৭৪ শতাংশ। মূলত বাজারের বৃহৎ মূলধনী ও ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর পারফরম্যান্স যাচাই করতেই এই সূচকটি নিয়মিত হালনাগাদ করা হয়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)