ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আমিরাতে ক্ষেপণাস্ত্র হা/মলায় নিহত শাহ আলমের মরদেহ দেশে এসেছে
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ নম্বর ফ্লাইটে সকাল ৮টা ৩৭ মিনিটে শাহ আলমের মরদেহ ঢাকায় আনা হয়।
আমিরাতে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোরের দিকে ফুজাইরা অঞ্চলের দিব্বা এলাকায় এই ঘটনা ঘটে। ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশে বিস্ফোরণের পর যে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে, তার একটি অংশ শাহ আলমের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দূতাবাস জানিয়েছে, ঘটনার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর