ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের প্যাডে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়। এতে বলা হয়, চলমান উত্তেজনার মধ্যে এই উদ্যোগ অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরানোর পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতি মেনে চলবে এবং একটি টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে এই সুযোগকে কাজে লাগাবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধবিরতি বাস্তবায়নে যেসব দেশ ও পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, বাংলাদেশ তাদের উদ্যোগকে সাধুবাদ জানায়। পাশাপাশি যেকোনো বিরোধ শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে বাংলাদেশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)