ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
চীন-হংকংয়ের সাথে এমকে ফুটওয়্যারের রেকর্ড চুক্তি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়াজাত পণ্য খাতের কোম্পানি এমকে ফুটওয়্যার লিমিটেড বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হংকং ও চীনভিত্তিক দুটি প্রতিষ্ঠানের সাথে বড় ধরনের রপ্তানি চুক্তি সম্পন্ন করেছে। হংকংয়ের ‘ফান্ডরিচ গ্লোবাল কোম্পানি লিমিটেড’ এবং চীনের ‘জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেড’-এর সাথে এই অংশীদারিত্বের ফলে কোম্পানিটির রপ্তানি আয় কয়েক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
গত ৬ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ হংকংভিত্তিক ফান্ডরিচ গ্লোবালের সাথে ওইএম ম্যানুফ্যাকচারিং চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তির আওতায় আগামী ৩ মে থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। এপ্রিল-জুন প্রান্তিকে ২ লাখ জোড়া জুতো তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ধাপটি সফল হলে আগামী ১ জুলাই উভয় পক্ষ পাঁচ বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী রপ্তানি চুক্তি স্বাক্ষর করবে।
অন্যদিকে, গত ২৪ মার্চ চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টসের সাথে অন্য একটি চুক্তি সই করেছে এমকে ফুটওয়্যার। এই চুক্তির অধীনে চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক অন্তত ১০ লাখ জোড়া জুতোর ক্রয়াদেশ দেবে, যা থেকে প্রতি বছর প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকা (৮-১০ মিলিয়ন ডলার) রপ্তানি আয় হতে পারে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য এমকে ফুটওয়্যারের লক্ষ্যমাত্রা হলো ২৭ লাখ জোড়া জুতো বিক্রি এবং ২ কোটি ১৬ লাখ ডলার রপ্তানি আয় করা। এটি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় প্রায় ৩৪৩ শতাংশ বেশি। এছাড়া ২০২৯ সালের মার্চের মধ্যে বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫০ লাখ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি, যেখান থেকে বার্ষিক রপ্তানি আয় হতে পারে প্রায় ৫০০ কোটি টাকা (৪০ মিলিয়ন ডলার)।
এদিকে এমকে ফুটওয়্যারের আর্থিক সূচকেও উন্নতির চিত্র দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির রাজস্ব ছিল ৭৮.৭৯ কোটি টাকা এবং নিট মুনাফা ১১৬ শতাংশ বেড়ে ৮.৭৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে এই মুনাফার একটি বড় অংশ (৬.৩৭ কোটি টাকা) এসেছে লিগাসি ফুটওয়্যারের শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত মূলধনী আয় থেকে। গত ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।
উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এমকে ফুটওয়্যারের কাছে ফান্ডরিচ গ্লোবালের সাথে করা চুক্তির অনুলিপি চেয়ে পাঠিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)