ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
ভৈরবে রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে সড়ক অবরোধ করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ।
আহতরা হলেন- পৌর শহরের চন্ডিবের এলাকার বাচ্চু মিয়া (৪৫), বাবুল মিয়া (৫০), নুর মোহাম্মদ (৪৫), রিফাত (২০) শাহ আলী (৩৫) আইমন (১৬), রাহুল (২২) শারফিনসহ (১৭) ৩০ জন। তাদের গুরুতর আহত বাবুল মিয়াকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের চন্ডিবের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চন্ডিবের এলাকার ব্যবসায়ী শাহেদ মিয়ার বাড়ির নিজস্ব রাস্তা দিয়ে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সারফিন ও তার বন্ধু যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্য তর্কাতর্কির ঘটনা ঘটে। পরবর্তীতে রাতেই শাহেদ মিয়া ও বাচ্চু মিয়ার বাড়ির লোকজনের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে শাহেদ মিয়ার ছোট বাড়ি ফেরিঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাচ্চু মিয়ার বাড়ির লোকজন তাকে আটকিয়ে মারধোর ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে যায়৷ এরপরই ফের দুপক্ষের লোকজনের মধ্য তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হন।
পরে ভৈরব সার্কেল অফিসের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ৬ জনকে আটক করা হয়।
চন্ডিবের এলাকার ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, সোমবার রাত ১২টার দিকে বাচ্চু মিয়ার ছেলেসহ দুইজন ছেলে আমার বাড়ির ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় আমার ছোট ভাই তাদেরকে জিজ্ঞাসা করেছিল- এত রাতে তারা আমাদের বাড়ির সামনে কি করে। এই কথা বলার পরেই তারা তর্কাতর্কি শুরু করে। এরপরই তারা লোকজন নিয়ে আমাদের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর মঙ্গলবার সকালে আমার ছোট ভাই ফেরিঘাট ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তারা হামলা চালায়।
একই এলাকার বাচ্চু মিয়া বলেন, রাতের ঘটনার পর শাহেদ মিয়া মঙ্গলবার সকালে বিষয়টি মীমাংসা করতে আমাকে ডেকে নিয়ে যায়। এ সময় তাদের বাড়ির লোকজন আমাকে মারধর করে গুরুতর আহত করে তারা। এরপরই ফের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.শাহারিয়ার বলেন, সংঘর্ষের ঘটনায় সকাল থেকে প্রায় ৩০ জনের মত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
ভৈরব থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চন্ডিবের এলাকার দুপক্ষের লোকজনের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ সময় সংঘর্ষে জড়িত থাকায় কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- স্বামীর ছবি শেয়ার করলেন সিমরিন লুবাবা
- ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ