ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আবু সাঈদ হত্যা মামলা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য প্রসিকিউটরের
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অকাট্য প্রমাণ রয়েছে এবং কাঙ্ক্ষিত রায় পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ, যার নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য বিশ্বব্যাপী দেখা গেছে এবং বিষয়টি জাতিসংঘের প্রতিবেদনেও উল্লেখ রয়েছে। মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্তে তারা সন্দেহাতীতভাবে শক্তিশালী ও অকাট্য প্রমাণ পেয়েছেন, যা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সহায়ক হবে। তার ভাষ্য, মামলাটি প্রমাণ করতে সক্ষম হওয়ায় তারা একটি কাঙ্ক্ষিত রায় পাওয়ার প্রত্যাশা করছেন।
মামলায় ৩০ জন আসামি থাকার কারণে তা দুর্বল হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামির সংখ্যা বেশি বা কম হওয়ার সঙ্গে মামলার শক্তি বা দুর্বলতার সম্পর্ক নেই। যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই বিচারের আওতায় আসবেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন, যাদের মধ্যে আছেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ