ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
তেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন জ্বালানি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ একটি নির্দিষ্ট নিয়মের আওতায় পরিচালিত হয় এবং তা প্রতি মাসেই পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিনি আরও জানান, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার দাবি অনুযায়ী, বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে এবং নৌপথে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা দেখা দিয়েছে।
তিনি উল্লেখ করেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি নিশ্চিত করে দেশের চাহিদা স্বাভাবিক রাখার চেষ্টা করছে এবং বর্তমানে পর্যাপ্ত মজুদও রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ডিজেল, অকটেন ও পেট্রোলের মজুদ ও আসন্ন সরবরাহ নির্ধারিত সময়ের মধ্যে দেশে পৌঁছাবে।
মন্ত্রী আরও জানান, বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশই জ্বালানি সংকট মোকাবিলায় চাপের মুখে রয়েছে। অনেক দেশ তেলের দাম বাড়িয়েছে, কেউ আবার রেশনিং বা কর্মঘণ্টা কমানোর মতো পদক্ষেপ নিয়েছে। তবে বাংলাদেশের সরকার শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বিষয় বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্য আপাতত অপরিবর্তিত রেখেছে।
এছাড়া কৃষকদের ডিজেল সহজলভ্য করতে সেচ কার্ডের পাশাপাশি কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। জ্বালানি তেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ মজুত ও পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি জানান, অবৈধ মজুত প্রতিরোধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৩৪২টি অভিযানে হাজারের বেশি মামলা, জরিমানা, কারাদণ্ড এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ