ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সব চাকরিতে বয়সসীমা ৩২, সংসদে বিল পাস
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও স্বায়ত্তশাসিতসহ সব ধরনের প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে নতুন আইন পাস করেছে জাতীয় সংসদ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে কণ্ঠভোটে বিলটি অনুমোদন পায়।
নতুন আইনের আওতায় বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে আগে ৩০ বা সর্বোচ্চ ৩২ বছর ছিল, সেগুলোও এখন এককভাবে ৩২ বছরে নির্ধারিত হবে।
তবে যেসব পদে পূর্ব থেকেই ৩২ বছরের বেশি বয়সসীমা (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত ছিল, সেসব ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ নতুন আইনের কারণে কারও বিদ্যমান সুযোগ কমবে না। এছাড়া প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ তাদের নিজস্ব বিধিমালা অনুযায়ী পরিচালিত হবে।
বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বাতিল করে স্থায়ী আইনি কাঠামো তৈরি করতে এই বিলটি আনা হয়েছে।
বিলের বিবৃতিতে উল্লেখ করা হয়, আগের অধ্যাদেশগুলোর কারণে কিছু ক্ষেত্রে কারিগরি জটিলতা তৈরি হয়েছিল এবং বিশেষ কিছু পদের বয়সসীমা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। নতুন আইনের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করে বিদ্যমান উচ্চতর বয়সসীমাগুলো বহাল রাখা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত