ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
র্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের: ডিজি
নিজস্ব প্রতিবেদক: র্যাবের নাম পরিবর্তন বা সংস্থাটি বহাল থাকবে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের এখতিয়ার বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবীব। তিনি একইসঙ্গে ব্যক্তিগত মতামত হিসেবে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের প্রয়োজনীয়তা রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর রোববার (৫ এপ্রিল) রাজধানীর কাওরানবাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
র্যাবের পুনর্গঠন, সংস্কার কিংবা নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় সম্পূর্ণভাবে সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে বাহিনীর পক্ষ থেকে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। বর্তমানে দায়িত্বশীলভাবে কাজ করাই র্যাবের প্রধান অগ্রাধিকার।
মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক জানান, বাহিনীর অভ্যন্তরে এ ধরনের অভিযোগ উঠলে তা নিজস্ব ব্যবস্থায় তদন্ত করা হয় এবং কোনো ধরনের ছাড় দেওয়া হয় না। তার মতে, এ প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কমে আসবে।
র্যাবের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এটি একটি বিশেষায়িত বাহিনী এবং এর গুরুত্ব অস্বীকার করা সম্ভব নয়। র্যাব মূলত পুলিশের একটি অংশ হিসেবে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করে। বাইরে থেকে যে ধারণা তৈরি হয়, বাস্তবে র্যাব আরও বেশি সংগঠিত ও কাঠামোবদ্ধ।
তিনি আরও জানান, র্যাবকে ভবিষ্যতে একটি পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অপরাধ প্রতিরোধ ও দমনে সংস্থাটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রসফায়ার সংক্রান্ত মামলার নথি চাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার স্বার্থে কোনো সংস্থা তথ্য বা সহযোগিতা চাইলে র্যাব সর্বোচ্চ সহায়তা করবে। সংস্থার কাছে থাকা তথ্য আইন অনুযায়ী সরবরাহ করা হবে, আর যেসব তথ্য র্যাবের কাছে নেই বা দেওয়ার সক্ষমতার বাইরে, সেগুলো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সমালোচনার বিষয়ে তিনি বলেন, র্যাবের গঠনের পর থেকে বিভিন্ন সময়ে কিছু ভুলত্রুটি থাকতে পারে, তবে সেগুলো সংশোধনের মাধ্যমে উন্নয়ন সম্ভব। গত দেড় বছরে র্যাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি।
সবশেষে আহসান হাবীব আশা প্রকাশ করে বলেন, ধারাবাহিক সুশৃঙ্খল কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যমান বিতর্ক ও চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে র্যাব একটি আস্থার অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত