ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সংস্কৃতি বিভাজনের হাতিয়ার নয়: প্রতিমন্ত্রী আলী নেওয়াজ
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিভাজনের হাতিয়ার নয়, বরং সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার অন্যতম শক্তি—এমন মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করে একটি সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা জরুরি।
শনিবার (৪ এপ্রিল) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সংস্কৃতি একটি দেশের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। তাই সংস্কৃতি চর্চায় নতুন গতিশীলতা আনা প্রয়োজন এবং পুরোনো রেওয়াজ পুনরুজ্জীবিত করে সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি-সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও পেশাজীবীরা সভায় অংশ নেন।
এ সময় প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আগামী পহেলা বৈশাখ থেকে কৃষিকার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত