×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সিলেটে

২০২৬ এপ্রিল ০৫ ১০:২৪:৪৩

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সিলেটে

নিজস্ব প্রতিবেদক: সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এই এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত আবহাওয়া বার্তায় বলা হয়, দুপুরের মধ্যে এই বৈরী আবহাওয়া দেখা দিতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে মাঝারি থেকে তীব্র বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।

বিশেষ করে ছোট নৌযান ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত