ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
চন্দনাইশে কর্নেল অলিকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপির নেতারা। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে চন্দনাইশ উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে নেতাকর্মীরা অলি আহমদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে ‘জিয়ারের সৈনিক এক হও’, ‘তারেক জিয়ার ঘাঁটি চন্দনাইশের মাটি’সহ নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। এ সময় তারা জামায়াত-শিবিরবিরোধী স্লোগানও দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, কর্নেল অলি আহমদ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তারা আরও দাবি করেন, তিনি অতীতেও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং বর্তমানে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম হাশেম রাজু। তিনি ঘোষণা দেন, রোববার থেকে চন্দনাইশ ও সাতকানিয়া এলাকায় অলি আহমদকে অবাঞ্ছিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি আনোয়ারা ও পটিয়া হয়ে চন্দনাইশে প্রবেশের সব পথ তার জন্য নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং দলীয় নেতৃত্বের মর্যাদা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় থাকবে।
সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতা বক্তব্য দেন। তারা সবাই এ বিষয়ে একাত্মতা প্রকাশ করে অলি আহমদের বক্তব্যের তীব্র নিন্দা জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা