×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কেরানীগঞ্জে ভয়া/বহ আ/গুন, পাঁচজনের মর/দেহ উদ্ধার 

২০২৬ এপ্রিল ০৪ ১৮:৪১:৫১

কেরানীগঞ্জে ভয়া/বহ আ/গুন, পাঁচজনের মর/দেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, এমনকি তারা নারী না পুরুষ তাও নিশ্চিত নয়।

শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে লিঙ্গ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চলছে।

এর আগে, একই দিন দুপুর ১টা ১০ মিনিটের দিকে কদমতলী গোলচত্বর এলাকার একটি টিনশেড কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সাতটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত