ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
‘জুলাই সনদের বাস্তবায়ন অব্যাহত থাকবে’
নিজস্ব প্রতিবেদক: গণভোট বাতিল হলেও জুলাই সনদের বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ চলমান।
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপা সফর করবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে এলাকাকে ‘তারেকময়’ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩৮ লাখ কার্ড বিতরণ করা হয়েছে এবং পরবর্তী ধাপে আরও প্রায় সাড়ে চার কোটি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশের বাজারে এর প্রভাব কম রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে বারবার তেল নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আজ শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছায়ভাঙা–দলিলপুর–আলফাপুর এলাকায় ১১ দশমিক ২২ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। এটি দেশব্যাপী নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন