ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন তিন দেশ থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। তেলের মজুত স্থিতিশীল রাখতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তানসহ কয়েকটি বিকল্প দেশ থেকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক তেল সরবরাহ লাইনে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ‘পিটি ভুমি সিয়াক পাসাকো জাপিন’ প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। একই সঙ্গে কাজাখস্তানের ‘এক্সন মবিল কাজাখস্তান’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া মালয়েশিয়া থেকেও তেল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে এবং এরই মধ্যে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বলে জানান তিনি।
নাসিমুল গনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সাধারণ মানুষের ওপর চাপ কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। বর্তমানে দেশে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল মজুত না করার জন্য দেশবাসীকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে স্পট মার্কেট থেকেও দ্রুত তেল সংগ্রহের নির্দেশনা দিয়েছেন।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ইতোমধ্যে অফিসের সময়সূচি পরিবর্তনসহ বেশ কিছু কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করেছে। এর মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল বন্ধ রাখা এবং বিভিন্ন খাতে ব্যয় কমানোর নির্দেশনাও রয়েছে।
সরকার আশা করছে, বিকল্প উৎস থেকে তেল আমদানির এই উদ্যোগ দেশের শিল্প-কারখানা ও বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে সহায়ক হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে