ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিকল্প সমুদ্রপথে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন ক্রুড অয়েল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অপরিশোধিত তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার বিকল্প সমুদ্রপথ ব্যবহার করে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। হরমুজ প্রণালির জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলবাহী একটি ট্যাংকার সরাসরি সাগরপথে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। আগামী ২০ এপ্রিল জাহাজটিতে তেল লোড করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালির জটিলতায় আটকা রয়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় এটি বাংলাদেশে রওনা দিতে পারছে না।
যদিও সম্প্রতি ইরান বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলবাহী জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, ইয়ানবু বন্দর থেকে আসা জাহাজটিতে এক লাখ মেট্রিক টন তেল বোঝাই করা হবে। একই সময়ে হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘এমটি নরডিক পলুকস’ জাহাজেও রয়েছে সমপরিমাণ তেল।
সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুটি জাহাজে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে।
বিএসসি আশা করছে, এই তেল দেশে পৌঁছালে চলমান সরবরাহ সংকট অনেকটাই কমে আসবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত