ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবি রোভার স্কাউটের হীরকজয়ন্তী উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচি
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে ২–৩ এপ্রিল ২০২৬ তারিখে দুইদিনব্যাপী হীরকজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২ এপ্রিল বর্তমান রোভারদের অংশগ্রহণে একটি ডে-ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠান।
দুই দিনের সকল কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় টিএসসি মিলনায়তনে হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
মূল অনুষ্ঠানে র্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, ফান অ্যান্ড গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র-সহ দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে। এই আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা এবং সাবেক ও বর্তমান রোভারদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদ তাঁর বার্তায় বলেন, এই আয়োজন সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমান রোভারদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে স্কাউটিং কার্যক্রমে উদ্বুদ্ধ করবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সেবার আদর্শে গড়ে তুলছে এবং জাতীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)