ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্টার ফর চায়না স্টাডিজ-এর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমে (LI Hongmei, Ph.D)।
আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের আরেক এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর জু শি চেং (Zhu Shicheng) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় আগামী ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি সম্পর্কেও কথা হয়। সম্মেলনে বাংলাদেশ ও চীন থেকে বিশেষজ্ঞদের অংশগ্রহণ, বিভিন্ন একাডেমিক সেশন আয়োজন এবং গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে উপযুক্ত বিশেষজ্ঞ মনোনয়নের বিষয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে একাডেমিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, চীন-বাংলাদেশ একাডেমিক বিনিময় কার্যক্রম, তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে ড. লি হোমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)