ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সূচক কমলেও শেয়ার ছাড়ছেনা বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিন দরপতনের পর গতকাল (০১ এপ্রিল) কিছুটা উত্থান দেখেছিল দেশের শেয়ারবাজার। তবে আজ, সপ্তাহের শেষ কার্যদিবসে (০২ এপ্রিল, ২০২৬) ফের পতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে। এমন পরিস্থিতিতেও আতঙ্কিত না হয়ে বরং শেয়ার ধরে রেখেছেন বিনিয়োগকারীরা। তাদের এই অবস্থানই সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমার মূল কারণ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, সূচকের ওঠানামা মোটেও অস্বাভাবিক কিছু নয়; বরং এটি বাজারের জন্য ইতিবাচক। কোনো সময় একটানা উত্থান, আবার কোনো সময় পতন—এটাই স্বাভাবিক চিত্র। বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতে লভ্যাংশ ঘোষণার মৌসুম চলছে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং সামনেও আরও লভ্যাংশ আসার কথা রয়েছে। ফলে লভ্যাংশ পাওয়ার প্রত্যাশায় শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে সূচক উঠানামা করলেও বড় ধরনের ধস নামার আশঙ্কা নেই। একইসঙ্গে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তাঁরা বলেছেন, ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে পুঁজি সুরক্ষিত থাকবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯.৭৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯.৫৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২১.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮০.৩৫পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৫টির দর বেড়েছে, ৩০৬টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৯৩ কোটি ৮৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪২ কোটি ৫১ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৫.৮৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২০০.৪৯ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)