ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রীর কাছ থেকে ঢাবি শিক্ষার্থীর ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ২ লাখ টাকার চেক, ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ করেছে।
পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ড. উপমা কবীর, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং প্রশিক্ষক ও কারাতে ইনচার্জ শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ পরিচালক নয়না চৌধুরী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য মো. তাইম হাওলাদারকে অভিনন্দন জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও সফলতার ধারা অব্যাহত রাখবে এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আরও সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করে।
উল্লেখ্য, মো. তাইম হাওলাদার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় জুনিয়র, ক্যাডেট ও সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করে এপর্যন্ত মোট ২৬টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ২টি তাম্র পদক অর্জন করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)