ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ‘জাপানের সফট ডিপ্লোম্যাসি’ নিয়ে ইয়ং স্কলার কনফারেন্স শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি ) ‘জাপানের সফট ডিপ্লোম্যাসি ইন সাউথ এশিয়া: চেঞ্জ অ্যান্ড কন্টিনিউইটি’ শীর্ষক দুই দিনব্যাপী ইয়ং স্কলার (তরুণ গবেষক) কনফারেন্স শুরু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কনফারেন্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজন করেছে জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়া এবং অর্থায়ন করেছে জাপান ফাউন্ডেশন।
দুই দিনের এ আয়োজনে বাংলাদেশ, জাপান, চীন, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে প্রায় ৪০ জন তরুণ গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক আস্থা, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতে গড়ে উঠেছে। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের দেশগুলোর একটি ছিল জাপান, যা দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।
সভাপতির বক্তব্যে ঢাবি উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এ ধরনের একাডেমিক আয়োজন জ্ঞানচর্চা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় জাপানকে নতুনভাবে বোঝার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে নিযুক্ত জাপানের দূতাবাসের মিনিস্টার তাকাহাশি নাওকি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে জাপানের সম্পর্ক কেবল অর্থনৈতিক সহযোগিতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা, সংস্কৃতি ও একাডেমিক বিনিময়ও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সফট ডিপ্লোম্যাসি সংস্কৃতি, ভাষা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. তৈয়বুর রহমান, জাপান ফাউন্ডেশন, নয়াদিল্লি-এর মহাপরিচালক কোজি সাতো, টোকিওর জাপানিজ স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ওয়াকাও কোইকে, ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম, জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার সভাপতি ড. শ্রাবণী রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. আবদুল্লাহ আল মামুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি