ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ডিএমপিতে দুই সহকারী কমিশনারকে বদলি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা মহানগর পুলিশের দুই সহকারী পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এই বদলিকে জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (২৮ মার্চ) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
আদেশ অনুযায়ী, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে বদলি করে রমনা বিভাগের (ধানমন্ডি জোন) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের একই জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত