ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশের জ্বালানি তেলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন তেল ডিপোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়। এই উদ্যোগে বিজিবি মোতায়েন করা হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অননুমোদিতভাবে তেল মজুদের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তাই দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করে তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে।
ডিপোর নিরাপত্তা কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গত ২৫ মার্চ থেকে ঢাকার ১টি, কুড়িগ্রামের ২টি, রংপুরের ৩টি, রাজশাহীর ৩টি, সিলেটের ২টি, মৌলভীবাজারের ৩টি, কুমিল্লার ৩টি, ব্রাহ্মণবাড়িয়ার ১টি এবং সুনামগঞ্জের ১টি ডিপোতে মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েন সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছেন। অবৈধ তেল মজুদের প্রতিরোধ, নাশকতা রোধ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে।
শরীফুল ইসলাম আরও জানান, সীমান্ত দিয়ে তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট স্থাপন এবং যানবাহনের নিয়মিত তল্লাশি করা হচ্ছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)