ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিন বাহিনীর প্রধানগণও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও কুচকাওয়াজে অংশ নিতে দেখা গেছে। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
এবারের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট সরাসরি প্রত্যক্ষ করতে সকাল থেকেই প্যারেড গ্রাউন্ডে ভিড় জমান হাজারো দর্শক। দর্শকদের হাতে ও মাথায় ছিল জাতীয় পতাকা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়। মহান স্বাধীনতা ও বিজয় দিবসের এই কুচকাওয়াজের অধিনায়কত্ব করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক।
উল্লেখ্য, ২০০৮ সালের পর দীর্ঘ সময় স্বাধীনতা দিবসে এই প্রদর্শনী বন্ধ থাকলেও বর্তমান সরকারের উদ্যোগে এবার জাঁকজমকপূর্ণভাবে এটি আয়োজিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই আয়োজনের প্রস্তুতি রমজানের শুরু থেকেই নেওয়া হয়েছিল। গত মঙ্গলবার চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি