ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, নিরাপত্তা বাড়াচ্ছে প্রশাসন
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিলের ব্যাপারে আলোচনা করা হয়। এ ঘটনায় কয়েকজন শনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে বলে জানায় পুলিশ প্রশাসন। নানা অপতৎপরতা ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, পুলিশের রমনা বিভাগের এডিসি মো. শওকত আলী, রমনা জোনের এডিসি রব্বানী হোসেন, নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবির-সহ রমনা, শাহবাগ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যেকোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করা হয়। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উদ্যানে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বনের বিষয়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন।
সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিলের ব্যাপারেও সভায় আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এব্যাপারে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)