ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নারী-শিশুসহ নি’হত ৪

২০২৬ মার্চ ২২ ১২:৫০:৫৯

হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নারী-শিশুসহ নি’হত ৪

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ মার্চ) রাতে একটি পিকআপ ভ্যান সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপটিতে চালকসহ একটি পরিবারের তিনজন সদস্য ছিলেন। পথে আন্দিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে পানিতে ডুবে যায়।

রোববার সকালে স্থানীয় লোকজন খাদে একটি ডুবন্ত পিকআপ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে পিকআপটি উদ্ধার করে এবং ভেতর থেকে চারজনের লাশ বের করে আনে।

নিহতদের মধ্যে ইব্রাহীম (৪০), যার বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়; সজিব মিয়া (১২) ও আছমা আক্তার (৪০), তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। অপর এক পুরুষের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই আ. রহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে এবং রাস্তার নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত