ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

শেয়ারবাজার নিয়ে প্রধানমন্ত্রীকে বিসিএমআইএ'র চিঠি

২০২৬ মার্চ ১৭ ১৩:৫৬:০৫

শেয়ারবাজার নিয়ে প্রধানমন্ত্রীকে বিসিএমআইএ'র চিঠি

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের হারানো আস্থা পুনরুদ্ধার এবং বাজারের কাঠামোগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ হস্তক্ষেপ ও নীতিগত সহায়তা চেয়েছে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন’ (বিসিএমআইএ)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত সরকারকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক চিঠিতে সংগঠনটি এই দাবি জানায়। ১৫ মার্চ (রবিবার) বিসিএমআইএ-র পক্ষ থেকে এই পত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম মানিক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় অর্থনীতি আরও সুসংহত হবে বিনিয়োগকারীরা এমন বিশ্বাস লালন করেন। বিশেষ করে শেয়ারবাজারে স্বচ্ছতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো কার্যকরভাবে সমাধানের মাধ্যমে একটি শক্তিশালী বিনিয়োগ পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।

বিসিএমআইএ নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের লাখো ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারী দীর্ঘদিন ধরে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গতিশীল শেয়ারবাজারের প্রত্যাশা করছেন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করা হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়।

চিঠির শেষাংশে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে দেশ, জাতি এবং বর্তমান সরকারের সার্বিক সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বিনিয়োগকারীরা মনে করছেন, বর্তমান সরকারের আধুনিক অর্থনৈতিক চিন্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার শেয়ারবাজারে নতুন প্রাণের সঞ্চার করবে। প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপে বিনিয়োগকারীরা পুনরায় এই সেক্টরে ফিরবেন বলেও সংগঠনটি মনে করে।

ইএইচপি

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত