ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
৫ শর্তে ছুটি নিয়ে বিদেশ যাচ্ছেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর সফরে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ কারণে তিনি সাত দিনের জন্য সরকারি দায়িত্ব থেকে ছুটি নিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি আদেশে জানানো হয়, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত অথবা এর কাছাকাছি কোনো সময়ের মধ্যে মোট সাত দিনের জন্য তিনি ছুটিতে থাকবেন।
সরকারি আদেশ অনুযায়ী, সফরকালে মন্ত্রীর স্ত্রী নাজমুন নাহার বেবী তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন। স্ত্রীকে চিকিৎসার জন্যই মূলত এই সফরের আয়োজন করা হয়েছে।
এ সফরের ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—এই সফরের সব ব্যয় মন্ত্রী নিজে বহন করবেন এবং এতে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা থাকবে না।
এছাড়া নির্ধারিত সময়ের বেশি তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না। পরিকল্পনা অনুযায়ী, ১৭ মার্চ অথবা কাছাকাছি কোনো তারিখে তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন এবং ২৩ মার্চ বা এর আশেপাশে দেশে ফিরে আসবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী