ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আগামী ৩ মে শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: দেশের মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আবারও বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ৩ মে থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে চার দিনব্যাপী এই সম্মেলন, যা চলবে ৬ মে পর্যন্ত।
সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মে সকাল সাড়ে ১০টায় তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু করবেন।
এ উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব এবং সচিবরা অংশ নেবেন। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তর নিয়ে আলাদা আলাদা অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সরকারের নীতিনির্ধারক এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা ও সমন্বয় বাড়াতে প্রতিবছর সাধারণত এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে মার্চ ও ফেব্রুয়ারি মাসে দুটি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে ২০২৬ সালে সময়মতো এই সম্মেলনের প্রস্তুতি নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়