ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঈদে মিডিয়াতে পাঁচদিন ছুটি চায় ডিআরইউ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্রে ছুটির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটির নেতারা বলেছেন, সরকারি চাকরিজীবীরা যেখানে দীর্ঘ ছুটি পাচ্ছেন, সেখানে সংবাদপত্রে মাত্র তিনদিন ছুটি রাখা বৈষম্যমূলক। তাই ঈদে অন্তত পাঁচদিন সংবাদপত্র বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ছুটি উপভোগ করবেন।
রোববার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, ঈদের সময় সংবাদপত্রে সাধারণত তিনদিন ছুটি দেওয়া হয়। অথচ এই সময়ে কোনো হকার পত্রিকা বিক্রি করেন না। ফলে পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা বাস্তবিকভাবেই কঠিন হয়ে পড়ে।
তারা আরও বলেন, এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র পাঁচদিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এতে কর্মরত সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
ডিআরইউ নেতারা উল্লেখ করেন, গত বছরের ঈদুল আজহার সময় সংগঠনটির দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তারা। একই ধারাবাহিকতায় এবারও পাঁচদিন ছুটি ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন নেতারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ