ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আসন্ন রমজান মাসে দেশে বিদ্যুতের কোনও বড় ধরনের বিভ্রাট হবে না। সিরাজগঞ্জে প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে সফরকালে তিনি এই মন্তব্য করেন এবং সরকারের প্রচেষ্টা তুলে ধরেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, “আমরা চেষ্টা করছি পবিত্র রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে। তবে এটি একটি কারিগরি বিষয়, মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ‘ফল্ট’ হতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।”
মন্ত্রী আরও বলেন, রমজানের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল। বিদ্যমান সক্ষমতা ব্যবহার করে সরকার চেষ্টা করবে যাতে কৃষি উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বিদ্যুতের কোনো সংকট না দেখা দেয়।
দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, “বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রাখা হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য একটি বড় ‘অগ্নিপরীক্ষা’। আমি সর্বোচ্চ চেষ্টা করছি কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়।”
এদিন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান