ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে দরবৃদ্ধির মঞ্চে লোকসানি কোম্পানির জয়জয়কার
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রাধান্য দেখিয়েছে জেড ক্যাটাগরির শেয়ার। তালিকায় থাকা ১০টির মধ্যে ৯টিই ‘জেড’ ক্যাটাগরির এবং মাত্র একটি ‘বি’ ক্যাটাগরির কোম্পানি স্থান পেয়েছে। অন্যদিকে, দিকে ‘এ’ ক্যাটাগরির কোনো শেয়ারই শীর্ষ তালিকায় না থাকায় বাজারে তৈরি হয়েছে ভিন্নমাত্রার আলোচনা।
ডিএসইর সাপ্তাহিক তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক (এনবিএল)—যার সাপ্তাহিক রিটার্ন ২৯.২৭ শতাংশ। দ্বিতীয় স্থানে বিআইএফসি, যা বেড়েছে ২৮.৫৭ শতাংশ এবং তৃতীয় স্থানে এসআলম কোল্ড স্টিলের দর বেড়েছে ২৭.৫০ শতাংশ। তালিকায় থাকা প্রায় সব কোম্পানিই ‘জেড’ ক্যাটাগরির হওয়ায় বিনিয়োগকারীদের একটি বড় অংশ উচ্চ ঝুঁকির শেয়ারে ঝুঁকেছেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষকদের মতে, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর বেশিরভাগই নিয়মিত ডিভিডেন্ড দিতে ব্যর্থ, আর্থিক প্রতিবেদন অনিয়মিত অথবা ব্যবসায়িক কার্যক্রম দুর্বল। ফলে এ ধরনের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়া বাজারে জল্পনা-কল্পনা ও স্বল্পমেয়াদি ট্রেডিং প্রবণতার ইঙ্গিত দেয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রলুব্ধ হয়ে উচ্চ দামে কিনে ক্ষতির মুখে পড়ার ঝুঁকিতে থাকেন।
এমন অবস্থায়, ‘এ’ ক্যাটাগরির মানসম্পন্ন ও তুলনামূলকভাবে মৌলভিত্তি শক্তিশালী কোম্পানিগুলোর অনুপস্থিতি বাজারের গুণগত উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক সংকেত বলেও মনে করছেন অনেকে। তাদের ভাষ্য, স্থিতিশীল ও ভালো পারফরম্যান্স করা কোম্পানির পরিবর্তে দুর্বল কোম্পানির দরবৃদ্ধি বাজারের ভিত্তি শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয় না।
অন্যদিকে, কিছু বাজার পর্যবেক্ষকের মতে, দীর্ঘদিন অবহেলিত ও নিম্নদামে থাকা জেড ক্যাটাগরির শেয়ারগুলোতে দরবৃদ্ধি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার ইঙ্গিত হতে পারে। সম্ভাব্য পুনর্গঠন, মালিকানা পরিবর্তন বা ব্যবসায়িক পুনরুদ্ধারের প্রত্যাশায় এসব শেয়ারে চাহিদা তৈরি হয়ে থাকতে পারে।
স্বল্পমূল্যের শেয়ারে সীমিত পুঁজিতে বেশি সংখ্যক শেয়ার কেনার সুযোগ থাকায় খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাজারে তারল্য প্রবাহে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে, সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য বাজারে একদিকে যেমন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তেমনি স্বল্পমেয়াদি ট্রেডিং সুযোগ ও সম্ভাব্য পুনরুদ্ধারের আশাও তৈরি করছে। বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির মৌলভিত্তি ও ঝুঁকি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
মামুন/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)