ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
টানা পতনে বাজারে চাপ, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে প্রত্যাশিত উত্থানের পরিবর্তে টানা পতন দেখে কিছুটা হতাশ হলেও আতঙ্কিত নন বিনিয়োগকারীরা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৬) টানা চতুর্থ দিনের মতো পতনে সপ্তাহের শেষ লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে এই ধারাবাহিক পতনকে অপ্রত্যাশিত বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিনিয়োগকারীদের ধারণা ছিল, নতুন সরকার গঠনের পর সপ্তাহের শুরুতে সূচকের যে উল্লম্ফন দেখা গিয়েছিল, তা আরও গতি পাবে। কিন্তু চার দিনের পতনে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তার পরও বাজার বিশ্লেষকরা বলছেন, সূচক যে পরিমাণ বেড়েছিল, তার তুলনায় পতনের পরিমাণ কম। তাই এখনই শঙ্কিত হওয়ার কারণ নেই।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার পরিচালনা শুরু করার পর সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। নতুন সরকারের নীতি ও কার্যক্রম বাস্তবায়ন হতে না হতেই বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে তারা আশাবাদী। তাদের মতে, এই মুহূর্তে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। তবে বাজারে তেমন অস্থিরতা দেখা যায়নি, বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৫.৯৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫.০৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৭.৮৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৬টির দর বেড়েছে, ৩১৩টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৫৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩৮১ কোটি ৯৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৯৭ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৬.৯৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৫.৩৫ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা