ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টানা উত্থানের পর সপ্তাহ শেষে স্বাভাবিক সংশোধন
নিজস্ব প্রতিবেদক : স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে আসে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরও হ্রাস পায়। এর আগে টানা তিন কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। সূচক ও লেনদেনের উঠানামা বাজারের স্বাভাবিক বৈশিষ্ট্য। বরং এটি একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাজারের ইঙ্গিত দেয় বলেই মনে করছেন তারা।
তাদের আরও মতে, আসন্ন জাতীয় নির্বাচনের পর শেয়ারবাজার আবার আগের দুরবস্থায় ফিরে যাবে—এমন আশঙ্কা নেই। ফলে বর্তমান সময়টিকে বিনিয়োগের জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করছেন বাজার বিশ্লেষকরা। বিশেষ করে ভালো মৌলভিত্তির শেয়ার বাছাই করে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারলে ভবিষ্যতে উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে মত তাদের।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪.৩০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪.৪৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৬.৫৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯২টির দর বেড়েছে, ২৪৩টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৮৩ কোটি ৭১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ১০৯টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৬.৩১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৯.৬২ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)