ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে লুবরেফ বাংলাদেশ

২০২৬ জানুয়ারি ২৮ ২০:৫৪:২২

ইপিএস প্রকাশ করেছে লুবরেফ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লুবরেফ বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ বুধবার (২৮ জানুয়ারি) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর'২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। যেখানে আগের বছর একই সময় আয় হয়েছিল ২৩ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর'২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দামে রেকর্ড পতন

স্বর্ণের দামে রেকর্ড পতন

দেশের বাজারে নাটকীয়ভাবে কমছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত