ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুন বোর্ড গঠন
নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র সেন্সর ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি বোর্ড, যার মাধ্যমে চলচ্চিত্র সনদ প্রদানের প্রক্রিয়ায় নতুন অধ্যায় শুরু হলো।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন বোর্ডটি হবে ১৫ সদস্যবিশিষ্ট। এতে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন বোর্ডে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা), প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।
এ ছাড়া চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বোর্ডে রাখা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিনিধি বা স্বনামধন্য পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি বা খ্যাতিমান অভিনেতা কিংবা অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি।
চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, পরিচালক খিজির হায়াত খান, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং পরিচালক তাসমিয়া আফরিন মৌ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার নতুন করে এই বোর্ড গঠন করেছে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত পূর্বের বোর্ডটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)