ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশে নতুন রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি জনমুখী প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে। ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ নামের এই প্লাটফর্ম শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা এনপিএ পাঁচটি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। এই মূলনীতি হলো গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ ও প্রকৃতি রক্ষা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণভিত্তিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শহীদ মিনারের অনুষ্ঠানে দুপুর থেকে প্লাটফর্মের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হন। বিকেল নাগাদ প্রাঙ্গণটি জনসমাগমে পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের জন্য সেখানে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত রাখা হয়।
এনপিএ’র পক্ষ থেকে জানানো হয়, বর্তমান শাসনকেন্দ্রিক ক্ষমতা কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের পরিবর্তে শাসকগোষ্ঠীর অনুগত করে তুলেছে। ফলে জনগণের রক্ষক প্রতিষ্ঠানগুলোই ক্ষমতা ও সম্পদ আহরণের অংশীদার হয়ে পড়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে এনপিএ কাজ করতে চায়, যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের অধিকার রক্ষা ও সেবাভিত্তিক কাঠামোতে রূপান্তরিত হয়।
প্লাটফর্মটি আইন, নির্বাহী ও বিচার বিভাগের কার্যক্রমকে কার্যকর ও পৃথকীকরণের দাবি জানায়। একই সঙ্গে তারা শক্তিশালী, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ ও কেন্দ্রীয় প্রভাবমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে।
অর্থনীতিতে এনপিএ লুটপাট, দুর্নীতি ও সিন্ডিকেটনির্ভর ব্যবস্থার পরিবর্তন নিশ্চিত করতে চায়। তাদের লক্ষ্য হলো স্বনির্ভর, উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। কৃষিতে উৎপাদন ব্যয় কমানো, সহজ কৃষিঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভর্তুকি প্রদানের পাশাপাশি শিল্পশ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি কাঠামো গঠন করা হবে। প্রগতিশীল করব্যবস্থার মাধ্যমে বৈষম্য হ্রাস ও রাষ্ট্রীয় আয় বৃদ্ধি করাও লক্ষ্য।
পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে এনপিএ বলেছে, অপরিকল্পিত উন্নয়ন ও মেগা প্রকল্প প্রাণ, প্রকৃতি ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। নদী দখল, বন উজাড়, দূষণ ও অনিয়ন্ত্রিত নগরায়ণের বিরুদ্ধে অবস্থান নেয়ার পাশাপাশি টেকসই উন্নয়নের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে এনপিএ জানান, জাতি, ধর্ম, লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা হবে। মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা, জানমাল নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- ফুটবল এশিয়ান কাপ: বাংলাদেশ দল যে গ্রুপে-দেখুন ম্যাচের সময়সূচী