ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: আজ (২৯ ডিসেম্বর’২৫) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, আলহাজ টেক্সটাইল এবং ফাইন ফুডস। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১০ কোটি ৮৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৩০ পয়সা বা ৪.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩১ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ২৩১ টাকা ৪০ পয়সা থেকে ২৩৬ টাকা ২০ পয়সায় উঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলহাজ টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ২.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৩ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ১৪১ টাকা ৬০ পয়সা থেকে ১৫৭ টাকা ৯০ পয়সায় উঠানামা করে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফাইন ফুডসের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৯ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৭৪ টাকা থেকে ৩৮১ টাকায় উঠানামা করে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)