ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
ভর্তি পরীক্ষা দিতে এসে ঢাবিতে শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম তাহেরুজ জামান আকাশ। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাবির একটি বিজ্ঞান বিভাগের ভবনে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকাশ। ভবনের গেটম্যান ও আশপাশের কয়েকজন শিক্ষার্থী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার সঙ্গে পরিবারের কোনো সদস্য ছিলেন না বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর পারিবারিক পরিচয় অনুযায়ী, তাহেরুজ জামান আকাশের পিতার নাম ইসলামাইল এবং মাতার নাম শামীমা আক্তার।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু