ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
আইপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার, দেখুন তালিকা
সরকার ফারাবী: গতকাল (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২৬ মিনি নিলাম। নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম থাকলেও, দল পেরেছেন ৭৭ জন।
প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির সুযোগ ছিল সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সর্বমোট ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার। সকল ১০টি দলই তাদের ২৫ জনের স্কোয়াড পূর্ণ করেছে। তবে গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দু’টি দলই বিদেশির সর্বোচ্চ ৮ জনের কোটা স্পর্শ করেনি; তারা ৭ জন বিদেশি নিয়েছে এবং বাকি একজন দেশি খেলোয়াড় যোগ করে স্কোয়াড পূর্ণ করেছে।
নিলামে ৭৭ জন ক্রিকেটারের জন্য খরচ হয়েছে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স, এবং নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্যামেরন গ্রিন, যাকে দলে নিতে খরচ হয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। বাংলাদেশের একমাত্র নির্বাচিত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সেরা দশে জায়গা পেয়েছেন।
২০২৬ আইপিএল মিনি নিলামের ১০ দামি ক্রিকেটার
১. ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)– ২৫ কোটি ২০ লাখ রুপি২. মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)– ১৮ কোটি রুপি৩. কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)– ১৪ কোটি ২০ লাখ রুপি৪. প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)– ১৪ কোটি ২০ লাখ রুপি৫. লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)– ১৩ কোটি রুপি৬. মুস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স)– ৯ কোটি ২০ লাখ রুপি৭. জশ ইংলিস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)– ৮ কোটি ৬০ লাখ রুপি৮. আকিব ধার (দিল্লি ক্যাপিটালস)– ৮ কোটি ৪০ লাখ রুপি৯. রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস)– ৭ কোটি ২০ লাখ রুপি১০. জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)– ৭ কোটি রুপি
নিলামে এই খেলোয়াড়দের দাম ও দলবিন্যাস আইপিএলের নতুন মরশুমকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো